Homeসারাদেশকালিয়াকৈরে আগুনে পুড়ল দুই কলোনির ২৩ ঘর ও ৫ দোকান

কালিয়াকৈরে আগুনে পুড়ল দুই কলোনির ২৩ ঘর ও ৫ দোকান

গাজীপুরের কালিয়াকৈরে অগ্নিকাণ্ডে দুটি কলোনির ২৩টি ঘর ও ৫টি দোকান পুড়ে গেছে। 

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানায়, কালিয়াকৈরের হরিণহাটি এলাকার একটি কলোনিতে আগুনের সূত্রপাত হয়। পরে তা পার্শ্ববর্তী আরেকটি কলোনিতে ছড়িয়ে পড়ে। 

প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

এদিকে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সূত্রঃ যমুনা টিভি

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments