Homeজাতীয়পথচারীদের ভোগান্তিতে ফেলে ফুটপাতে ব্যবসা করতে দেয়া হবে না: ডিএসসিসি প্রশাসক

পথচারীদের ভোগান্তিতে ফেলে ফুটপাতে ব্যবসা করতে দেয়া হবে না: ডিএসসিসি প্রশাসক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম বলেছেন, পথচারীদের ভোগান্তিতে ফেলে ফুটপাতে ব্যবসা করতে দেয়া হবে না। তিনি বলেন, জনগণের চলাচল নির্বিঘ্ন করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর পল্টন মোড় থেকে গুলিস্তান মোড় পর্যন্ত মূল সড়কের দু’ধারের হকারদের উচ্ছেদ করা হয়। অভিযান শুরুর আগে তিনি এসব কথা বলেন।

‎অভিযানে সড়কের পাশে থাকা দোকানপাট ভেঙে দেয়া হয়। সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা অবৈধ হকারদের দোকান সরিয়ে দেন। অনেকে নিজেই ব্যবসার মালপত্র গুটিয়ে নেন।

ডিএসসিসি প্রশাসক বলেন, সিটি করপোরেশন থেকে রেজিস্ট্রেশন ব্যতীত কাউকে ব্যবসা করতে দেয়া হবে না। ব্যবসা করতে চাইলে সিটি করপোরেশনের নির্ধারিত স্থানেই ব্যবসা করতে হবে বলে জানান তিনি।

একে একে ডিএসসিসির মুল সড়কের দু’ধার পুরোপুরি হকারমুক্ত করা হবে বলে জানান আবদুস সালাম। 

সূত্রঃ যমুনা টিভি

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments