দক্ষিণ লেবাননের কয়েকটি গ্রামে হামলা ও মায়ফাদুন শহরের সৌর প্যানেলে বোমাবর্ষণ চালিয়েছে ইসরায়েলি বাহিনী বলে জানিয়েছে, লেবাননের জাতীয় সংবাদ সংস্থা (এনএনএ)। খবর আল-জাজিরার।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এনএনএ এ তথ্য জানায়।
এনএনএ জানায়, মায়ফাদুন, জাওতার আল-শারকিয়াহ ও ওয়াদি আল-সালুকি শহরের মধ্যবর্তী এলাকায় এসব হামলা চালানো হয়। বারাচিত ও বেইত ইয়াহুন শহরেও কামান হামলা হয়েছে।
এনএনএ আরও জানায়, গতকাল রাতের সৌর প্যানেলে বোমাবর্ষণের ঘটনায় সৌর প্যানেলগুলোতে আগুন ধরে যায়। একই সময়ে দক্ষিণ লেবাননের বারাচিত শহরের আবদ আল-নাবি এলাকায় ব্যাপক বোমাবর্ষণও চালানো হয়।
এছাড়া, টায়ার জেলার আল-মানসুরি শহরেও দ্বিতীয়বারের মতো বোমাবর্ষণ করা হয়েছে। এর আগে ভোরে ওই এলাকায় কামান হামলার খবর পাওয়া যায়।
সূত্রঃ যমুনা টিভি
