Homeবিনোদনরূপঙ্কর ও জয়ের ‘গানের পথে দেখা’

রূপঙ্কর ও জয়ের ‘গানের পথে দেখা’

দ্বৈত অ্যালবাম নিয়ে হাজির হলেন ওপার বাংলার জনপ্রিয় কণ্ঠশিল্পী রূপঙ্কর বাগচী ও বাংলাদেশের সিংগার-সং রাইটার জয় শাহরিয়ার। আটটি গানের মোড়কে ‘গানের পথে দেখা’ অ্যালবামটি প্রকাশিত হয়েছে আজব রেকর্ডসের ব্যানারে।

‘গানের পথে দেখা’তে চারটি গান গেয়েছেন রূপঙ্কর, চারটি রয়েছে জয়ের কণ্ঠে। সবগুলো গানের সুর করেছেন জয় শাহরিয়ার।

গানের কথা লিখেছেন কবির বকুল, সোমেশ্বর অলি, মাহমুদ মানজুর, ইশতিয়াক আহমেদ ও মারুফ হাসান ও জয় শাহরিয়ার।

এসব গান বিভিন্ন সময়ে করেছেন রূপঙ্কর ও জয়। এবার সেগুলোকেই অ্যালবামের মোড়কে হাজির করা হলো।

অ্যালবাম প্রসঙ্গে রূপঙ্কর বলেন, জয়ের সাথে কাজ করছি প্রায় এক যুগ ধরে। বাংলাদেশে সে আমার পছন্দের গীতিকবি-সুরকার। আমাদের বিভিন্ন সময়ে করা গানগুলো একটি অ্যালবাম আকারে প্রকাশের খবরে আমি আনন্দিত। আশা করি, আমাদের শ্রোতাদের ভালো লাগবে গানগুলো।

জয় শাহরিয়ার বলেন, রূপঙ্করদা আমার অসম্ভব প্রিয় শিল্পী ও মানুষ। ওনার সাথে কাজ করা আমার জন্য বরাবরই আনন্দের এবং শিক্ষণীয়। বাংলা ভাষায় যারা গান করেন, তাদের মাঝে রূপঙ্করদা নিজ গুণে অনন্য। এই অ্যালবাম আমার সংগীতজীবনের অন্যতম প্রাপ্তি।

আজব রেকর্ডসের ইউটিউব চ্যানেলের পাশাপাশি বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মেও শোনা যাচ্ছে এই অ্যালবাম।

অ্যালবামটিতে থাকা গানগুলোর শিরোনাম– ‘নেই যে প্রয়োজন’, ‘কেমন করে’, ‘আয় ফিরে’, ‘ষোলো আনাই মিছে’, ‘কেমন আছো তুমি’, ‘তুমি’, ‘অসুখ’ ও ‘ভালো আছি’।

সূত্রঃ যমুনা টিভি

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments